মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবারের মৌসুমি রোগীর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। মাদারীপুর জেলা সদর হাসপাতালে দেখা যায় ২৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার উপরে দ্বিগুণ হারে রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে শয্যা সংকটের কারণে অনেকে রোগী ওয়ার্ডের মেঝে ও বারান্দায় অবস্থান করে সেখানেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

রবিবার (৯ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দেখা যায়, ডায়রিয়া পাশাপাশি জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েই চলছে। ভর্তি রোগীদের মধ্যে রয়েছে শিশু থেকে শুরু করে বয়স্কদের সংখ্যা কমনয়। ডায়রিয়া ওয়ার্ডের ছাড়াও শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগেও রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসাসেবা এখন গ্রহণ করছেন। কিন্তু রোগীর তুলনায় জনবল সংকট রয়েছে এটি দীর্ঘদিনের। হাসপাতালের অনুমোদিত ১৬৪টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ১৩৫ জন রয়েছে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে কর্মরত আছে। দীর্ঘদিন ধরে ২৯টি পদ শূন্য থাকা অবস্থায় এই সীমিত জনবল নিয়েই বাড়তি রোগীর সেবা দিতে হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সৃষ্টি করছে বাড়তি চাপ তৈরির।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনেরা জানান, অতিরিক্ত রোগীর কারণে ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। অনেকেই মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থী লামিয়া আক্তারের বলেন, সকালে ভাত খাওয়ার পর বমি শুরু হয়। এরপর বারবার পাতলা পায়খানা হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি হই।

একই ধরনের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান স্বজনেরা। তবে সীমিত জনবল নিয়েও চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে এমন মন্তব্য করেন তারা।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অখিল সরকার বলেন, আবহাওয়ার পরিবর্তন, টানা বৃষ্টি এবং অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানি গ্রহণের কারণে ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বর্তমানে ৪৭ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।

তিনি আরও বলেন, ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি পান, খাবার ভালোভাবে রান্না করে খাওয়া, বাসি ও খোলা খাবার এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। কারও পাতলা পায়খানা, বমি বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে মৌসুমি রোগের প্রকোপ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত হাসপাতালের শয্যা ও জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
08 August 2026

মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews