মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

সিআইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করেন। মামলার এজাহারে ডনসহ অন্য আসামিদের বিরুদ্ধে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর গত বছর আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
09 August 2026

সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews