শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

এসএসসি ফল: ছেলেদের পেছনে ফেলে মেয়েদের বড় সাফল্য

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

এবার ছেলেদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। মোট ৫৮ হাজার ৭০৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৩০৪ জন ছাত্র।

সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। মোট পাসের হার ৬৪ দশমিক ৫ শতাংশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
09 August 2026

এসএসসি ফল: ছেলেদের পেছনে ফেলে মেয়েদের বড় সাফল্য

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews