রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ডলফিনের আঘাতে বিপর্যস্ত চীন

শক্তিশালী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে চীনের পূর্বাঞ্চলে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড়ের আগে সাংহাইসহ বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে প্রথমবার স্থলভাগে আঘাত হানে টাইফুনটি। পরে ওয়েনঝৌ শহরেও আঘাত হানে।

ঝড়ের প্রভাবে সাংহাইয়ে প্রায় ১ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন রুটের পরিবহন চলাচল। একইসঙ্গে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় কয়েকটি প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ থেকে প্রায় ৯ লাখ এবং তাইঝৌ থেকে প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর জানায়নি চীনা কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
09 August 2026

ডলফিনের আঘাতে বিপর্যস্ত চীন

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews