বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

৯ বছর পর ম্যান সিটিতে ফিরলেন রুলি

প্রায় এক দশক পর আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক জেরোনিমো রুলি।

ফরাসি ক্লাব মার্শেই থেকে প্রায় ১৭ লাখ পাউন্ডে দুই বছরের চুক্তিতে রুলিকে দলে নিচ্ছে ম্যানচেস্টার সিটি। ২০১৬-১৭ মৌসুমেও সিটির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। তবে সেবার মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি।

এরপর রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, আয়াক্স ও মার্শেই হয়ে আরও অভিজ্ঞ হয়ে এবার ইতিহাদে ফিরছেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন রুলি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন আটটি ম্যাচ।

নতুন মৌসুমে সিটির প্রথম পছন্দের গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাই রুলিকে মূলত ব্যাকআপ গোলরক্ষক হিসেবেই ব্যবহার করবে ম্যানচেস্টার সিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page