বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ট্রাম্প-সুইফট দ্বন্দ্বে নতুন মোড়, পোস্ট থেকে বাদ গান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও থেকে সরিয়ে নেওয়া হয়েছে পপ তারকা টেইলর সুইফটের গান।

গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচার সেল ও হোয়াইট হাউসের ভিডিওতে সুইফটের দুটি গান ব্যবহার করা হয়েছিল। পরে ভিডিওগুলো থেকে গান সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন সুইফট। এ নিয়ে ট্রাম্পও একাধিকবার এই পপ তারকার সমালোচনা করেছেন।

এর আগে ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউসের বিভিন্ন ভিডিওতে সুইফটের গান ব্যবহারের ঘটনাও ঘটেছে। তবে সর্বশেষ গান সরিয়ে নেওয়ার বিষয়ে হোয়াইট হাউস ও সুইফটের প্রতিনিধির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page