রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

১৮ বছরেই ১৫৭ কোটির প্রাসাদ কিনছেন ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই বিলাসবহুল জীবনযাপনে নতুন চমক দেখাতে যাচ্ছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনায় প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৭ কোটি টাকা দামের একটি প্রাসাদ কিনতে আগ্রহী ইয়ামাল।

এই বাড়িতে একসময় বার্সেলোনার কিংবদন্তি জেরার্দ পিকে ও পপ তারকা শাকিরা বসবাস করতেন। প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গার ওপর তৈরি বাড়িটিতে রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিম, একাধিক খোলা চত্বর ও রেকর্ডিং স্টুডিও।

নিজের পছন্দ অনুযায়ী বাড়িটিতে সংস্কার ও পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে ইয়ামালের।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন এই তরুণ তারকা। বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তি মিলিয়ে তাঁর বার্ষিক আয় আরও বেশি হতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
09 August 2026

১৮ বছরেই ১৫৭ কোটির প্রাসাদ কিনছেন ইয়ামাল

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews