মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

মানিকগঞ্জ এলজিইডি’র অধীনস্থ বালিরটেক ব্রিজের অধিগ্রহণকৃত‌ জমিতে ভূমিদস্যুদের অনধিকার প্রবেশ।

মানিকগঞ্জ দক্ষ জনবল সংকট ও সুষ্ঠু তদারকির অভাবে মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর উপর নির্মিত বালিরটেক ব্রিজের জমি বেদখলের খবর পাওয়া গেছে। সচেতন মহলের অভিযোগ, ডেমি ভোটে নির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের জাহেলি লীগ যুগে নিন্মমানের সামগ্রী দিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও অপরিকল্পিত ভাবে ৪৬ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৩ শত ৮১ ‌টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের ( জিওবি) কার্যাদেশ মোতাবেক ঠিকাদার প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেড বালিরটেক কালীগঙ্গা নদীর উপর ২১৯ মিটার দৈর্ঘ্য পিসিগার্ডার ও ১৬৫ মিটার ভায়াডাস্ট নির্মাণ কাজ রহস্যজনক ভাবে হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, ব্রিজের পশ্চিমপাড়ে রাস্তাদখল করে দোকানপাট নির্মাণ, ব্রিজের উপর অটোরিক্সা, সিএনজি, ইঞ্জিনচালিত রিক্সা ,নসিমন করিমনস্ট্যান্ড বসিয়ে প্রভাবশালী ভূমিদস্যুরা রাস্তায় যানজটসৃষ্টি করছে। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে । এছাড়া ইমারত আইন অমান্য করে ব্রিজের রেলিংঘেঁষে বহুতল ভবন নির্মাণ, ব্রিজের নিচে ইটবালুর রমরমা বাণিজ্য , ব্রিজের মাঝখানে প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে কথিত ভ্রমণপিপাসু নামধারী একটি মাদকসিন্ডিকেট অশ্লীলকর্মকান্ডে লিপ্ত আছেন। সন্ধ্যা হলেই শুরু হয় অসামাজিক কার্যকলাপ, আঁধাররাতে চলে ছিনতাইসহ ইত্যাদি ইত্যাদি।

এবিষয়ে ভোগান্তি এলাকায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ এলজিইডি’র নিবার্হী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন, সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের মরহুম আনসার আলীর পুত্র মোঃ ইউসুব মিয়া। ব্রিজের জমিদখলমুক্ত, সিএনজি , অটোরিক্সা, ইঞ্জিনচালিত রিক্সা ,নসিমন করিমন ভটভটিস্ট্যান্ড উচ্ছেদসহ অবৈধ দোকানপাট উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা‌ জানতে চাইলে মানিকগঞ্জ এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন বলেন, এবিষয়ে আমার কিছুই জানানেই। মানিকগঞ্জ এলজিইডি’র সদ্য যোগদানকৃত নিবার্হী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিনের নিকট বালিরটেক ব্রিজের জমি বেদখল হয়েছে তাঁকে বিষয়টি অবগত করা হয়েছে।তিনি বিষয়টি জনস্বার্থে ব্যবস্থা নিবেন এমনটি প্রত্যাশা সর্বমহলের। প্রসঙ্গ, মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা কালীগঙ্গা নদীর উপর ২৯৭ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণে ৩৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ১ শত ৭৪ টাকা ব্যয় করা হয়।

অথচ ২১৯ মিটার দৈর্ঘ্য পিসিগার্ডার ব্রিজ ও ১৬৫ মিটার দৈর্ঘ্য ভায়াডাস্ট কালীগঙ্গা নদীর উপর বালিরটেক ব্রিজ নির্মাণে ব্যয়ধরা হয়েছে ৪৬ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৩ শত ৮১ টাকা। একই ঠিকাদার প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেড বালিরটেক কালীগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের কাজের পূর্বে বেউথা কালীগঙ্গা নদীর উপর ব্রিজনির্মাণ করেন। বেউথা ব্রিজের বর্তমানের অবস্থাও তেমন মজবুত না। এর মূলকারণ হলো আওয়ামী যুগে কালীগঙ্গা নদীর ইজারাবহির্ভূত এবং ব্রিজ সংলগ্ন উজানভাটি থেকে নদীরবালু লুটপাটের ফলে ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, এলজিইডি’র কিছু জনৈক সুবিধাপন্থীরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের জাহেলি লীগ যুগের আওয়ামী লীগের বহুবিতর্কিত ও বহুরূপী শীর্ষদুর্নীতিবাজ নেতাকর্মীদের নিয়ে জমি অধিগ্রহণের টাকা ও বিল্ডিংবাঁচাতে রহস্য জনক ভাবে জ্ঞাতআয় বহির্ভূত ধনকুবের মালিক সিন্ডিকেটের সদস্যরা এখনো বহাল তবিয়তে। সরেজমিন পরিদর্শনে আরো জানা গেছে, বালিরটেক ব্রিজের উপরের দুইপাশের দেয়ালের উপর অংশের কাজ না করে বিলতুলেছে ঠিকাদার প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেড। ‌

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
09 August 2026

মানিকগঞ্জ এলজিইডি'র অধীনস্থ বালিরটেক ব্রিজের অধিগ্রহণকৃত‌ জমিতে ভূমিদস্যুদের অনধিকার প্রবেশ।

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews