প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডিজিটাল কমার্সের সম্প্রসারণ, পেমেন্ট নিরাপত্তা এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
স্টিফেন কারপিন বলেন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ ও ই-কমার্স খাতের বিকাশের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।
সাক্ষাতে ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন।