বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিশুদের নিয়মিত টিকার সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ওভাল অফিসে তিনি জানান, শিশুদের জন্য সুপারিশকৃত টিকার সংখ্যা ১৮টি থেকে কমিয়ে ১১টিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে ব্যবহৃত এমএমআর টিকা আলাদাভাবে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তবে টিকা ও অটিজমের মধ্যে সম্পর্ক রয়েছে—এমন দাবির পক্ষে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। একাধিক গবেষণায়ও এমএমআর টিকার সঙ্গে অটিজমের যোগসূত্র পাওয়া যায়নি।

ট্রাম্পের এই নির্দেশ বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তির জন্য কোন টিকা প্রয়োজন হবে, তা অঙ্গরাজ্যগুলো নির্ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page