গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরছে ফিলিস্তিনের ক্লাব ফুটবল।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশটিতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম শুরু হবে।
‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’ নামে ফিরতি এই টুর্নামেন্টে অংশ নেবে ২০০টিরও বেশি ক্লাব। পশ্চিম তীর, গাজা ও লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ক্লাবগুলো এতে অংশ নেবে।
যুদ্ধ চলাকালে নিহত ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদকে স্মরণ করে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবল তাদের আশা, জীবন ও জাতীয় চেতনার প্রতীক হয়ে থাকবে।