বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline :
গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরাদের তালিকায় যবিপ্রবি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’

সালমান শাহ হত্যা মামলায় এজাহারে চাঞ্চল্যকর তথ্য

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারে উঠে এসেছে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের ঘটনাপ্রবাহের বিস্তারিত তথ্য।

এ মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

মামলার নথি অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর দিন তার ইস্কাটনের বাসায় স্ত্রী সামিরা, কর্মচারী আবুলসহ কয়েকজন উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা বাসায় গিয়ে তাকে শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়েছে, তার গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পা নীল হয়ে গিয়েছিল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ডন দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
11 August 2026

সালমান শাহ হত্যা মামলায় এজাহারে চাঞ্চল্যকর তথ্য

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews