বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সালমান-শাবনূরের প্রেম ছিল না: নীলা চৌধুরী

সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনায় এবার মুখ খুলেছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী।

সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দাবি করেন, শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং নিজের কোনো বোন না থাকায় শাবনূরকে ছোট বোনের মতো স্নেহ করতেন সালমান।

নীলা চৌধুরীর ভাষ্য, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তবে শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে বিশেষ সম্পর্কের ধারণা তৈরি করতেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, শাবনূর বরাবরই সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার দাবি, সালমানকে তিনি ভাইয়ের মতোই সম্মান করতেন।

‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয় সালমান-শাবনূর জুটি। পরে তারা একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেন। পর্দার জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য আজও থামেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page