বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার ভয়াবহ বর্ণনা দিলেন মুক্তা

ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর নিজের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা।

সোমবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রায় ৯ থেকে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত। তবে দুর্ঘটনায় মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত, সেলাই ও দাগ হয়েছে।

মেঘলা জানান, নিজের পরিবর্তিত চেহারা মেনে নেওয়া তার জন্য মানসিকভাবে কঠিন। তবে চিকিৎসকদের চেষ্টা, মানুষের দোয়া ও ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।

দুর্ঘটনা নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে মেঘলা বলেন, রাস্তা পার হওয়ার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় বনানী থানায় অভিযোগও করা হয়েছে।

পুরোপুরি সুস্থ হওয়ার আগে ঘটনার বিস্তারিত জানাতে চান না তিনি। আপাতত চিকিৎসা ও সুস্থতার দিকে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page