বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাশ ৬৭%

মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল। মোট পরীক্ষার্থী ৩৮ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ জন। জিপিএ ফাইভ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে তিনজন। মোট পাশের হার ৬৭%।

মুরাইদ গাড়োবাজার উচ্চ বিদ্যালয় এর অবস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি একটি অঞ্চলে অবস্থিত স্কুলটির এমন রেজাল্ট দেখে ছাত্রছাত্রীদের গার্জিয়ান, স্যারদের প্রতি সন্তুষ্ট। এলাকা বাসীর পক্ষ থেকেও স্কুলটির শিক্ষক মহোদয় পেয়েছেন অনেক বাহবা। আবার কোন কোন গার্জিয়ান স্যারদের কে ডেকে নিয়ে খাওয়াচ্ছেন মিষ্টি। অবশেষে স্যারদের বক্তব্য এলাকাবাসীর সহযোগিতায় এবং সমস্ত শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদেরকে তারা সঠিক শিক্ষা দান করতে পেরেছেন। স্কুলটির প্রধান শিক্ষক জনাব মোঃ এছহাক আলী বলেন আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে আমাদের একার পক্ষে মানুষ করা সম্ভব হয়নি এতে আশেপাশের আপনারা যারা আছেন গার্জিয়ান পক্ষ যারা আছেন সকলের সহযোগিতায় আমরা এই রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পেরেছি। অবশেষে তিনি তার নিজের জন্য এবং স্কুলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাশ ৬৭%”

  1. Matiur Rahman says:

    দেশ বাংলা টিভির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

  2. Md Alamgir says:

    খুব সুন্দর রেজাল্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page