মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

প্রতিবেশীর সহায়তায় চলছে জীবন, নিরাপদ ঘরের স্বপ্ন মুর্শিদার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী ও সন্তানহীন মুর্শিদা বেগমের জীবন কাটছে চরম অভাব-অনটনে। প্রতিবেশীদের সহায়তায় কোনোভাবে খাবার জুটলেও মাথা গোঁজার নিরাপদ ঘর এখনো স্বপ্নই রয়ে গেছে।
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামের দক্ষিণপাড়ায় জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন মুর্শিদা বেগম।
সরেজমিনে দেখা যায়, ঘরের ছাউনিতে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। কখনো রাত জেগে কাটাতে হয়, আবার কখনো আশ্রয় নিতে হয় প্রতিবেশীর বাড়িতে।
মুর্শিদা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর গ্রামবাসীর সহযোগিতায় কখনো খেয়ে, আবার কখনো না খেয়ে জীবন কাটছে।
স্থানীয়রা বলছেন, সাময়িক সহযোগিতার পাশাপাশি তার প্রয়োজন একটি নিরাপদ বাসস্থান। তাই সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে আলকরা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল বশর সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনও বিষয়টি খোঁজ নিয়ে সরকারি উদ্যোগে ঘর নির্মাণে সহযোগিতার কথা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
11 August 2026

প্রতিবেশীর সহায়তায় চলছে জীবন, নিরাপদ ঘরের স্বপ্ন মুর্শিদার

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews