মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে সবার। হালকা নীল রেশমের শাড়ি, সাদা ব্লাউজ ও হালকা রঙের জুতার সঙ্গে তার হাতে ছিল বিলাসবহুল ব্যাগ ও দামি হাতঘড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার হাতে ছিল হার্মেসের বারকিন ব্যাগ। টোগো চামড়ার তৈরি ব্যাগটির দাম প্রায় ৩৫ লাখ রুপি।

এর সঙ্গে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি ডায়ালের এই ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি। সাজে আরও ছিল গুড আর্থের নকশা করা একটি ছাতা, যার দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি।

সব মিলিয়ে কঙ্গনার ব্যাগ, ঘড়ি ও ছাতার মূল্য প্রায় ৫৬ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২ লাখ টাকা। সাদামাটা পোশাকের সঙ্গে দামি এসব অনুষঙ্গের কারণেই সংসদ চত্বরে কঙ্গনার উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
11 August 2026

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews