বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

৮ মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুট

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিং চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন সিনেমা ‘রাকা’-এর শুটিংয়ে রাতের শিফটেও কাজ করছেন তিনি। এমনকি অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

পরিচালক অ্যাটলির এই মেগাবাজেট সিনেমায় দীপিকাকে দেখা যাবে নতুন একটি চরিত্রে। সন্তান জন্মের আগেই নিজের অংশের শুটিং শেষ করতে নিয়মিত কাজ করছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, সারাদিন শুটিংয়ের পাশাপাশি বাড়িতে দেড় বছর বয়সী বড় মেয়েকেও সময় দিচ্ছেন দীপিকা। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

চলতি মাসেই ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে দীপিকার। পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার এই প্রচেষ্টা নিয়ে বলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page