মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

দেড় বছর পর প্রকাশ্যে সোহানা সাবার বিয়ের খবর, পাত্র কে?

দেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা আবার বিয়ে করেছেন। নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক যুগ পর নতুন সংসার শুরু করেছেন তিনি। তবে বিয়ের খবরটি এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী।

সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ফয়সালের সঙ্গে তার সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। সেই দীর্ঘ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।

সোহানা সাবা জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় দেড় বছর আগে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি তিনি। স্বামী ও সন্তানকে নিয়ে ভালো আছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে সোহানা সাবার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। তখন সম্পর্কের কথা স্বীকার করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি। স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও বিভিন্ন সময় তার মুখ আড়াল করে রাখতেন।

এর আগে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘদিন সংসার করেছিলেন সোহানা সাবা। তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর নতুন করে ফয়সালের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
11 August 2026

দেড় বছর পর প্রকাশ্যে সোহানা সাবার বিয়ের খবর, পাত্র কে?

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews