বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline :
গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরাদের তালিকায় যবিপ্রবি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’

সন্তানের অসুস্থতায় পেছাল পরীমনির মামলার শুনানি

সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তার আইনজীবী সময়ের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সম্প্রতি টিকা দেওয়ার পর পরীমনির সন্তান জ্বরে ভুগছে। পাশাপাশি সোমবার ছিল সন্তানের জন্মদিন। এসব কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারের দাবি করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এই মামলায় পরীমনির পাশাপাশি তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও কবীর হোসেন হাওলাদারকে আসামি করা হয়েছে। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির বিচারিক কার্যক্রম নিম্ন আদালতে চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
11 August 2026

সন্তানের অসুস্থতায় পেছাল পরীমনির মামলার শুনানি

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews