মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও এতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের আশঙ্কা রয়েছে। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচীকে কার্যালয়ে পাওয়া যায়নি বলে দাবি করেন তারা। পরে বিক্ষুব্ধ কয়েকজন কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গেলে দেখতে পান, সেটির প্রধান ফটক আগে থেকেই তালাবদ্ধ। পরে সেখানেও নতুন করে তালা লাগানো হয়।

বিক্ষোভকারীদের দাবি, নিয়োগে অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউএনওর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
11 August 2026

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews