বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মেটার নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন

চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগিয়ে যেতে নতুন উন্মুক্ত এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। সোমবার মডেলটি প্রকাশের পাশাপাশি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, শিগগিরই আরও বড় এআই মডেল প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

মিউজ গ্লিমার আকারে তুলনামূলক ছোট হলেও এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একটি মাত্র গ্রাফিকস কার্ড ব্যবহার করে ম্যাক বা ব্যক্তিগত কম্পিউটারেই বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়।

জাকারবার্গ এআই প্রযুক্তি কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপকভাবে উন্মুক্ত করার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত এআই মডেল তৈরির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

মেটা জানিয়েছে, তাদের আরও উন্নত ‘মিউজ স্পার্ক ১.২’ মডেলের ওজনও প্রকাশের পরিকল্পনা রয়েছে। এদিকে এআই অবকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উদ্বেগ মোকাবিলায় ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।

চীনা প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত এআই মডেলে এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য নীতিগত পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page