জনপ্রিয় ক্রিসমাস কমেডি সিনেমা ‘এ ক্রিসমাস স্টোরি’-তে মিস শিল্ডস চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর মারা গেছেন।
গত ৫ আগস্ট কানাডার অন্টারিওর হান্টসভিলে ৭৯ বছর বয়সে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
১৯৮৩ সালের ‘এ ক্রিসমাস স্টোরি’ সিনেমায় রালফি পারকারের কঠোর শিক্ষিকা মিস শিল্ডস চরিত্রে টেডি মুরের অভিনয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘সেকেন্ড উইন্ড’, ‘মার্ডার বাই ডিক্রি’, ‘ওভারনাইট’ ও ‘ডাউন দ্য রোড এগেইন’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দাতেও ‘মিসেলটো ওভার ম্যানহাটন’ ও ‘দ্য কেনেডিস’ মিনি-সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী।