রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এ সময় সংসদ সদস্যরা স্বচ্ছ ব্যালট বাক্সে তিনটি ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি টিম কাজ করবে বলেও জানান ইসি সচিব।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো অধিবেশন না থাকায় নির্বাচন কমিশনের বৈঠক আহ্বানের বিষয়ে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে।