রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন চাই না: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে তাদের জোট। এ কারণেই ১১ দলীয় ঐক্য কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এর আগে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, তাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতো।

তিনি আরও বলেন, এ কারণেই তারা বারবার সংবিধান সংশোধন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে রাষ্ট্রপতি নির্বাচন অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া প্রয়োজন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচনের পরিবর্তে তারা প্রার্থী দিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
12 August 2026

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন চাই না: নাহিদ ইসলাম

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews