বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বিশ্ব হাতি দিবস আজ, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

আজ বিশ্ব হাতি দিবস। তবে বাংলাদেশে বিশেষ করে শেরপুরের গারো পাহাড়ে মানুষ ও বন্য হাতির সংঘাত দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।

বন উজাড়, মানুষের বসতি বৃদ্ধি এবং খাবার-পানির সংকটে প্রায়ই লোকালয়ে নেমে আসছে হাতির পাল। এতে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি, ঘটছে প্রাণহানির ঘটনাও।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে গত ১১ বছরে শেরপুরে মানুষ ও হাতির দ্বন্দ্বে মারা গেছে ৩৯টি হাতি ও ৩৬ জন মানুষ।

সংঘাত কমাতে সৌরবিদ্যুৎচালিত বেড়া, হাতির খাবারের জন্য বাগান, পর্যবেক্ষণ টাওয়ারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।

এবার হাতির চলাচল শনাক্ত করে আগাম সতর্ক করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতেই দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পরিকল্পনা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page