রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবার মূল পরিচয় বাংলাদেশি। ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং সবার সমান অধিকার রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদে সবাই বাংলাদেশি—এ কথা উল্লেখ রয়েছে এবং এতে সবাই স্বাক্ষর করেছেন। পার্বত্য চট্টগ্রামের বিভেদের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড়ের সমস্যার সমাধানে বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন চৌধুরী স্বপন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক। পাহাড়ি ইস্যুতে শব্দ ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য শব্দ খুঁজে বের করার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বিশ্লেষকসহ বক্তারা পার্বত্য চট্টগ্রামের জন্য স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
12 August 2026

আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews