রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।
জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে অন্তর্মুখী স্বভাবের কোকো প্রচারের আলো থেকে দূরে থাকলেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান স্মরণ করে প্রতিবছর জন্মদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
12 August 2026

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews