হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলার।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু না হলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ এই জলপথ দিয়ে হতো। তবে বর্তমানে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।
ইরান বলছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে। অন্যদিকে, দ্রুত জলপথটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে কাতার।
বিশ্লেষকদের ধারণা, কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে থাকতে পারে।