বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সোনার দামে ফের ঊর্ধ্বগতি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস। নতুন দাম কার্যকর হয়েছে সকাল ১০টা থেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে ৮ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানেই আবারও বাড়ল সোনার দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page