বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালি এখন তাদের নিয়ন্ত্রণে।

ট্রাম্প আরও দাবি করেন, প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে। শিগগিরই পুরো জলপথ মাইনমুক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি ইরানকে বিশ্বাস করেন না।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালি ঘিরে যেকোনো উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page