থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খায়রুল বাসার জানান, স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে বুকে ও হাঁটুতে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দ্রুত সেরে ওঠার আশা করছেন।
এর আগে জানা যায়, থাইল্যান্ডের কোলান দ্বীপে শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হন।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে পাতায়ায় চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কারণে কয়েক দিনের জন্য শুটিং বাতিল করা হয়েছে।
খায়রুল বাসার জানিয়েছেন, সুস্থ হয়ে সুন্দরভাবে ভ্রমণ শেষে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন।