সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

মিরসরাইয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন, ১০ লেন ও আন্ডারপাসের ঘোষণা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রাস্তার মাথায় বারইয়ারহাট-শান্তিরহাট ও আবুরহাটসহ কয়েকটি সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।

জনসমাবেশে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলমগীর হোসেন, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি নেতা মঈন উদ্দিন লিটন, মেজবাউল হক, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ারদি, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ও জিপশন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কমিশনার নিজাম উদ্দীন।

বারইয়ারহাট পৌরসভা, ২ নম্বর হিংগুলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সড়কের সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবির কথা তুলে ধরেন বক্তারা।

সমাবেশ শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন শান্তিরহাট সড়ক মেরামত কাজের উদ্বোধনের মোড়ক উন্মোচন করেন। পরে শান্তিপূর্ণভাবে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় মিরসরাইবাসীর উদ্দেশে বক্তব্যে এমপি নুরুল আমিন বলেন, জনগণের সুবিধার্থে বারইয়ারহাট পৌরসভার হাইওয়ে সড়ক ভবিষ্যতে ১০ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যানজট নিরসনে একটি আন্ডারপাস নির্মাণের ঘোষণাও দেন তিনি।

স্থানীয়রা জানান, বারইয়ারহাট-শান্তিরহাট ও আবুরহাটসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
12 August 2026

মিরসরাইয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন, ১০ লেন ও আন্ডারপাসের ঘোষণা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews