সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline :
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

বিপাকে স্নিগ্ধা চৌধুরী, আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার বড় অংশ। এবার তার বিলাসবহুল জীবনযাত্রার ব্যয় নির্বাহে আয়ের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন মিরপুরের একজন বাসিন্দা।

রবিবার (৯ আগস্ট) ওই মিরপুরবাসী আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, স্নিগ্ধা চৌধুরী একজন বিতর্কিত মডেল ও অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও তার চলাফেরায় রয়েছে বিলাসিতা।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে ওই আবেদনপত্রে আরও বলা হয়, “মাত্র দুইটি সিনেমায় অভিনয় করেছে স্নিগ্ধা। ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে দুটি সিনেমার মধ্যের একটি এখনও মুক্তি পায়নি। হাতে গোনা কয়েকটা বিজ্ঞাপন ও র‍্যাম্প শো করলেও তিনি কোটি টাকার গাড়ি ব্যবহার করেন।

বিলাসবহুল বাসায় থাকেন। ব্ল্যাক মেইল করে অবৈধ সম্পদের মালিক হন তিনি। এছাড়াও মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত স্নিগ্ধা একাধিক দেশের শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ।

একটি ভিডিও বার্তায় স্নিগ্ধা বলেছেন, তার এত দামী গাড়ি যে মিরপুর এলাকায়ই ঢুকবে না। তার সঙ্গে বডিগার্ড থাকে। তার বয়ফ্রেন্ড এত পাওয়ারফুল যে প্রধানমন্ত্রীকে কেয়ার করেন না।”

এই বিষয়গুলো উল্লেখ করে অভিনেত্রীর সম্পদ ও ক্ষমতার উৎস অনুসন্ধানের জন্য অনুরোধ জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
12 August 2026

বিপাকে স্নিগ্ধা চৌধুরী, আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews