রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ইরান-পাকিস্তান-তুরস্ক-সৌদি-মিশর-ইন্দোনেশিয়ার ইসলামী ঐক্যের

ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর ও ইন্দোনেশিয়াকে নিয়ে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।

বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরান ও পাকিস্তান ইসলামী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। মুসলিম ঐক্যের জন্য কাজ করা দুই দেশের দায়িত্ব।

মোহসেন রেজাই বলেন, ইরানের নেতারা পাকিস্তানকে সবসময় কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছেন। দুই দেশের সরকার, সেনাবাহিনী ও জনগণের সম্পর্ককে তিনি ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন।

আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তিনি।

রেজাই আরও জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানকে বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য বহুগুণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ইরান ও পাকিস্তানের জনগণের পারস্পরিক সম্পর্ক গভীর ও অনুকরণীয়। একইসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিশর ও ইন্দোনেশিয়াকে সঙ্গে নিয়ে ইসলামী ঐক্যের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
13 August 2026

ইরান-পাকিস্তান-তুরস্ক-সৌদি-মিশর-ইন্দোনেশিয়ার ইসলামী ঐক্যের

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews