পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপ বলার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
তবে ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে দুরেফিশানের পাশে দাঁড়িয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী সানাম সাইদ। তিনি বলেন, কোনো শিল্পীর উচ্চারণ বা উপস্থাপনা নিয়ে এভাবে তাকে লক্ষ্যবস্তু বানানো অস্বস্তিকর ও অযৌক্তিক।
নাটকে দুরেফিশানের ‘জারিয়াব’ চরিত্রটি উর্দু ও ইংরেজির মিশ্রণে কথা বলে। এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে পক্ষে-বিপক্ষে নানা মত।
সমালোচনা গঠনমূলক হওয়া উচিত, নাকি ব্যক্তিগত আক্রমণ—সানাম সাইদের বক্তব্য ঘিরে এখন নতুন করে সরগরম পাকিস্তানের বিনোদন অঙ্গন।