শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা

রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের নতুন উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দেশজুড়ে নতুন নীতিমালা প্রণয়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নগরীর যত্রতত্র উল্টোপথে চলা ও ট্রাফিক আইন অমান্য করায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ছে ঢাকা। এ অবস্থায় পুরো শহরকে কয়েকটি জোনে ভাগ করে রিকশা চলাচলের পরিকল্পনা করা হচ্ছে। ফলে ডেমরা বা কেরানীগঞ্জের মতো এক এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ করতে পারবে না।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, দিন ও সড়কভিত্তিক বিধিনিষেধ আরোপের পাশাপাশি ঢাকার সব রিকশাকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হবে। লাইসেন্সবিহীন কোনো রিকশা ঢাকায় চলতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় আইন প্রণয়ন হলেই এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে।
রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা আনতে কাজ চলছে। যত্রতত্র বাস থামানো ও যাত্রী ওঠানামা বন্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি কর্পোরেশন আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে ই-রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত লাইসেন্সিং নীতিমালা তৈরি হচ্ছে। যা বাস্তবায়িত হলে সড়কের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews