রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বাড়তে পারে মন্ত্রিসভার আকার, আলোচনায় নতুন ৪ মুখ

বর্তমান মন্ত্রিসভায় বড় কোনো রদবদলের সম্ভাবনা না থাকলেও বাড়তে পারে মন্ত্রিপরিষদের আকার। সরকারের কাজের গতি বাড়াতে এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা-ভাবনা চলছে।

এতে নতুন করে যুক্ত হতে পারেন চারজন।আগামী ১৭ আগস্ট সরকারের ছয় মাস বা ১৮০ দিনের কর্মপরিকল্পনা পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি ও মূল্যায়নের প্রক্রিয়া চলছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাউকে বাদ না দিয়ে কাজের সমন্বয় বা ‘অ্যাডজাস্টমেন্ট’-এর অংশ হিসেবে নতুন মুখ যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আলোচনায় থাকা সম্ভাব্য নামের মধ্যে রয়েছেন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য সেলিমা রহমান এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য আন্দালিব রহমান পার্থ এমপি।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ে শহিদুল ইসলাম বাবুল এমপি এবং ধর্ম মন্ত্রণালয়ে শামীম কায়সার লিংকন এমপি প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হতে পারেন বলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। নীতিনির্ধারকরা জানিয়েছেন, ১৮০ দিনের সামগ্রিক মূল্যায়ন শেষে মন্ত্রিসভা সম্প্রসারণ বা দায়িত্ব বণ্টনের পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

বাড়তে পারে মন্ত্রিসভার আকার, আলোচনায় নতুন ৪ মুখ

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews