সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুসলিমদের জন্যে যুক্ত হচ্ছে অজুর স্থান

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের সুবিধার্থে যুক্ত হচ্ছে বিশেষ অজুর ব্যবস্থা। চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ‘ডি’-এর শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক এই অজু স্টেশন চালুর কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৩ লাখ ডলার ব্যয়ে ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি। গত ৩১ জুলাই টেক্সাসের সংশ্লিষ্ট বিভাগ থেকে এর আনুষ্ঠানিক নিবন্ধন অনুমোদন পায়।

নামাজের আগে সাধারণ বেসিনে পা ধোয়া অনেকের জন্য অসুবিধাজনক। পাশাপাশি মেঝে ভিজে যাওয়া এবং বেসিনের ক্ষতি এড়াতে নিচু উচ্চতার এই বিশেষ অজু স্টেশনগুলো তৈরি করা হচ্ছে।

ডালাস বিমানবন্দরে ২০১৯ সালে চ্যাপেল চালুর সময় দুটি অজু স্টেশন ছিল, এবার তা শৌচাগারের পাশে সম্প্রসারণ করা হচ্ছে। শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় বিমানবন্দরেও আগে থেকেই এমন সুবিধা রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুসলিমদের জন্যে যুক্ত হচ্ছে অজুর স্থান

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews