রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ সফর নিয়ে ভারতের অবস্থান ও অনিশ্চয়তা

চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের বাংলাদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে কি না, তা এখন পুরোপুরি নির্ভর করছে দেশটির কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের ওপর।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক থাকলেও সরকারের অনুমতি ছাড়া কোনো দল পাঠানো সম্ভব নয়। অনুমোদন মিললেই দ্রুত সিরিজের দিনক্ষণ ও সূচি চূড়ান্ত করা হবে।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারত। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটপরিবর্তন এবং নানা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। যদিও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে নতুন রাজনৈতিক পরিস্থিতির কারণে আবারও ঝুলে গেছে সিরিজের ভাগ্য।

সব মিলিয়ে ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ এখন আটকে আছে দিল্লির সিদ্ধান্তের ওপর। ভারতীয় সরকার অনুমতি দিলে তবেই মাঠে গড়াবে বহুল আলোচিত এই সিরিজ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

বাংলাদেশ সফর নিয়ে ভারতের অবস্থান ও অনিশ্চয়তা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews