সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline :
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতা টাইলার ডাকওয়ার্থের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো তারকা ও অভিনেতা টাইলার ডাকওয়ার্থের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ বাসার বাথরুম থেকে ৪৪ বছর বয়সী এই তারকার মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল ফেসবুক পোস্টের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মা জনি।

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগ জানিয়েছে, বাসার সিলিং দিয়ে পানি পড়ার অভিযোগ পেয়ে পুলিশ টাইলারের ফ্ল্যাটে যায় এবং বাথরুম থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে কোনো নাশকতা বা রহস্যজনক কিছু না মিললেও, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

২০০৬ সালে এমটিভির জনপ্রিয় শো ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড : কি ওয়েস্ট’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন টাইলার। পরবর্তীতে তিনি ‘দ্য চ্যালেঞ্জ’-এর একাধিক আসরে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগেও তিনি একটি ফ্যান ইভেন্টে অংশ নিয়েছিলেন। শোবিজের পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন এই তারকা। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতা টাইলার ডাকওয়ার্থের মরদেহ উদ্ধার

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews