মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline :
গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরাদের তালিকায় যবিপ্রবি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’

শিল্পীদের আদালতে টানা নিয়ে নুসরাত ফারিয়ার ক্ষোভ ।

তুচ্ছ বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতাকে লজ্জাজনক ও শোবিজের জন্য পীড়াদায়ক বলে মন্তব্য করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শাড়িকাণ্ডে অভিনেত্রী তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন—তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্পীদের আদালতের দ্বারস্থ করা শোবিজ অঙ্গনের ভঙ্গুর ও খামখেয়ালি রূপকেই তুলে ধরে।
তিনি আরও উল্লেখ করেন, মতপার্থক্য হলেই আইনের আশ্রয় নেওয়া বা জনসমক্ষে কাউকে অপমান করা কোনো প্রগতিশীল চিন্তাধারা নয়, বরং এটি স্পষ্ট অধঃপতন। আদালতের লড়াইয়ের বদলে পারস্পরিক বোঝাপড়া ও পরিপক্ব আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের মে মাসে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়া নিজেও গ্রেপ্তার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছিলেন। তানজিন তিশার সাম্প্রতিক ঘটনার পর নিজের সেই তিক্ত অভিজ্ঞতার আলোকেই শিল্পীদের অধিকার ও সম্মানের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরলেন ফারিয়া।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 August 2026

শিল্পীদের আদালতে টানা নিয়ে নুসরাত ফারিয়ার ক্ষোভ ।

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews