বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সতর্ক করে বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের চাপে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে।
মন্ত্রী আরও বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া এ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। এদিন শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন তিনি। এসব সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার বলেও স্মরণ করিয়ে দেন মন্ত্রী।
বাজেট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সাধারণ মানুষের ওপর যেন অতিরিক্ত করের বোঝা না পড়ে, সেভাবেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে। তবে তা বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।