সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আঘাত হেনেছে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শনিবার ভোরে আঘাত হানা এই দুর্যোগে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন বহু মানুষ। মূল কম্পনের পর সর্বোচ্চ ৬.১ মাত্রাসহ বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যানুযায়ী, সিক্কা ও মাংগারাই প্রদেশে প্রাণহানির খবর মিলেছে সবচেয়ে বেশি। মাউমেরে বন্দরে একটি টার্মিনাল ভবনের কংক্রিটের অংশ ও জেটি ভেঙে কয়েকজন সাগরে পড়ে যান। এছাড়া ভোরে ভবন ধসে অনেকেই ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন।

প্রাথমিক তথ্যে অন্তত ৫৪টি বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র, তিনটি উপাসনালয় এবং ছয়টি সরকারি ভবনসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির প্রশাসন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
15 August 2026

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews