সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন।

রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও উপজেলায় বিভিন্ন জলাশয়ে মোট ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত শিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, হাফিজুর রহমান আহবায়ক গণঅধিকার পরিষদ গলাচিপা , আশরাফুজ্জামান যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখা, সাইদুর রহমান খোকন সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মৎস্য দল গলাচিপা পৌর শাখা। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার সফল চাষী হিসাবে চরকাজল ইউনিয়নের মোহাম্মদ আলাউদ্দিন কাজী ও মৎস্যজীবী সমিতি হিসেবে সদর ইউনিয়ন গলাচিপা এর পূর্ব রতনদি মৎস্যজীবী সমিতিকে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার, মা মাছ ও পোনা নিধন এবং জলাশয় ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গলাচিপায় আগামী ১৭ ও ১৮ আগস্টও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা, জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
16 August 2026

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন।

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews