বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline :
Authentic stories from https://thepacificspin1.ca reveal British Columbias changing face কে বসবেন চেয়ারম্যানের চেয়ারে, চলছে জল্পনা-কল্পনা নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন অনুমোদন পেল রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্প গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরাদের তালিকায় যবিপ্রবি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৮, মিরপুরে ১২৩, গুলশানে ৪৪, উত্তরা বিভাগে ৫৪ এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড উদ্ধার করা হয়।

এ ছাড়া ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, বিদেশি ও দেশি মদ, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ট্যাপ ও ২১ দশমিক ২ লিটার ওষুধের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
17 August 2026

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৪

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews