বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন এসে পৌঁছানোর পর ভিড় আরও বেড়ে যায়।

স্থানীয় কর্মকর্তারা জানান, একপর্যায়ে মন্দিরের বাইরে একটি ব্যারিকেড ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে ভিড়ের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, নারীদের সারিতে চাপ সৃষ্টি হলে অনেকে একে অপরের ওপর পড়ে যান। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক খুঁটি পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরই পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

অশোক ধাম মন্দিরটি শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। শ্রাবণ মাসে এই মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page