বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

পাকিস্তানে শামসা বিবি নামে এক জনপ্রিয় নারী টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গুল্লামা’ নামে পরিচিত ছিলেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট ভাইবোনদের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় বন্দুকধারী শামসাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে শামসার ঘাড়ে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার ১৫ বছর বয়সী বোন আসিয়া গুরুতর আহত হন।

নিহতের বাবা ফজল সাইয়েদজাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা করেছে। অভিযোগে তিনি জানান, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চেয়ে তারা শামসাকে হুমকিও দিয়েছিলেন। এ বিষয়ে ইসলামাবাদে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়েছিল।

শামসার বাবার সন্দেহ, কাউসার ও জাভেদ সরাসরি অথবা অন্য কারও মাধ্যমে এই হামলা চালিয়ে থাকতে পারেন। ঘটনার আগে শামসার কাছে আসা একটি ফোনকল নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন শামসা বিবি। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। তার আকস্মিক মৃত্যুতে অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page