চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম এর নের্তৃত্বে
***এসআই (নিঃ) মোঃ মতিউর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড জামালপুর খালপাড় তাহের ভুইয়ার বাড়ীর সামনে হইতে মাদক ব্যবসায়ী ১|ওমর ফারুক (২৪), পিতা- খুরশীদ আলম, মাতা: জোৎস্না বেগম-স্থায়ী: (জামালপুর, খালপাড়, ওর্য়াড নং-০৫, বারইয়ারহাট পৌরসভা), থানা- জোরারগঞ্জ, জেলা -চট্টগ্রাম, ২| সাইফুল ইসলাম(২৮), পিতা- মৃত নিজাম উদ্দিন, মাতা: জোছনা বেগম, গ্রাম- জামালপুর, খালপাড়, ৫নং ওয়ার্ড, তাহের ভুইয়া বাড়ী, বারইয়ারহাট পৌরসভা), থানা- জোরারগঞ্জ, জেলা -চট্টগ্রামদ্বয়কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৬/০৮/২০২৬ ইং ১০.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জোরারগঞ্জ থানাধীন ৩নং জোররগঞ্জ ইউপির ৬নং ওয়ার্ডস্থ উত্তর সোনাপাহাড় সাকিনে রেল লাইন সংলগ্ন জনৈক জলিলের দোকানের ভিতর হইতে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল (বাম্পার জলিল)(৬০), পিতা-মৃত নজির আহাম্মদ, মাতা-মনধন বিয়া, গ্রাম-খিলমুরারী, জলিল মিয়ার নতুন বাড়ী, ৫নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে ১টি সাদা পলিথিনের মধ্যে ০৫(পাঁচ)লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ১৬/০৮/২০২৬ ইং.০৯.৩০ ঘটিকার সময় গ্রেফতার করে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।