রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার মতো সংবেদনশীল বিষয়ে কোনো পোস্ট বা তথ্য শেয়ারের আগে সত্যতা যাচাই করতে হবে।
আইনবিরোধী, উসকানিমূলক, বৈষম্যমূলক বা সহিংসতা ও উগ্রবাদকে সমর্থন করে—এমন কনটেন্ট থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় আইন ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে দূতাবাস।